আবার বাবা!!!
সুচরিতা সবসময় আমাকে হিংসা করে (😄) এই বলে যে "তোমার ই তো ভাগ্য" !! কিন্তু ও জানে না আমি ভাগ্যেই বিশ্বাস করি না। যদি জবরদস্তি করা হয় তাহলে এটুকু বলবো ভাগ্য বলতে যা বোঝায় আমার কাছে সেটা ও নিজেই। বস্তুত মানুষের নিজের কর্মই তার নিজের ভাগ্য নির্ধারক। "ধান ভানতে শিবের গীত গাচ্ছি" তাই না!?? ছেলের ছবিতে বউয়ের কথা বলছি। ছেলের কথা বলতে গেলে তার মায়ের কথা আগে আসবে এটাই তো স্বাভাবিক। ঘটনাটা এবার বলেই ফেলি। আমাদের বাবা তার মৃত্যুশয্যায় একরাশ আক্ষেপ নিয়ে তাকিয়ে ছিলেন আমাদের দিকে। তখন তার মধ্যে কতশত না পাওয়ার বেদনা অশ্রু হয়ে দুচোখ দিয়ে ঝরে পড়ছিলো.. উপস্থিত আমরা সকলে কান্নাকাটি করছিলাম। 😭 একেকজন একেক কথা বলছিলো। বাবা অস্ফুট স্বরে তার জবাব দিচ্ছিলেন। সম্ভবত বাবা তখনই চলে যেতে চাচ্ছিলেন না। কি একটা আক্ষেপ বিড়বিড় করে বলছিলেন। কান পেতে সুচরিতা শুনছিলো বাবার কথা। আমরা কেউ শুনিনি। এরপর সুচরিতা জবাব দিলো :: "বাবা, আপনি আমার পেটে আমার ছেলে হয়ে আসেন, তখন সবই তো আপনার"। এই হলো আমাদের সেই বাবা... মানুষ কত সাধ্যি সাধনা করে, পূজা করে, মানত করে, একটা ছেলের জন্য। আমা...